সীতাকুণ্ডে পর্যটকের চুল কাটায় ১ সদস্যের তদন্ত কমিটি


চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রমণে আসা এক তরুণের চুল কেটে দেওয়ার ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) গঠিত এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন,কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মাহবুবুল হকের উপস্থিতিতে গুলিয়াখালী সমুদ্রসৈকতে বেড়াতে আসা এক তরুণের চুল কেটে দেওয়া হয়। চুল কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ বিষয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসান ফেরদৌস তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, দেশে পর্যটন শিল্পের বিকাশ: সীতাকুণ্ডের গুলিয়াখালিতে ভ্রমণে আসা তরুণদের চুল কেটে দিলেন কর্মবীর এসিল্যান্ড সৈয়দ মাহবুবুল হক!!!

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মাহবুবুর হক বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গুলিয়াখালি সৈকতে অভিমান চালিয়ে ৭ টি অবৈধ তাঁবু উদ্ধার ও একটি দোকানকে জরিমানা করা হয়েছে। সেখানে এক ছেলে উল্টোপাল্টা আচরণ করলে, স্থানীয়রা তার চুল কেটে দেয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.