আনোয়ারায় বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আনোয়ারায় আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন সোমবার দুপুর একটার দিকে ট্রেনযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেন।
মঙ্গলবার ( ১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন। এর আগে জাতীয় পতাকায় নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা নামাজে অংশগ্রহন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজল করিম চৌধুরীসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আনোয়ারা-কর্ণফুলির সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।