চন্দনাইশে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি, আহত-৪


চন্দনাইশে আগুন লেগে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। আজ ৪ মার্চ বুধবার গভীর রাতে উপজেলার দোহাজারী পৌরসভা দেওয়ান পদ্ম পুকুর পার এলাকা বাবুর্চি জাগির হোসেনের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ২ টার সময় উপজেলা দেওয়াট হাট মোড়ে পদ্ম পুকুর পাড়ে বাবুর্চি জাগির হোসেনের বাড়ীতে আগুন ধরে।

এই সময় তার বাড়ীতে সবাই ঘুমিয়ে ছিল হঠাৎ এক মহিলা আগুন আগুন চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন আগুন নিভাতে এগিয়ে আসে এবং বাড়ীর সবাই ঘুম থেকে উঠে দৌড়াদৌড়ি করতে গিয়ে ৪ জন আহত হয়।

আহতরা হলেন মো. এমদাদ হোসেন, মো. জাফর আলম মো. আহমদ উল্লাহ, মো. হান্নান। আহতদের দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সাতকানিয়া ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে ঘন্টা খানেক চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

তবে ততক্ষণে  পাঁচটি বাড়ীর প্রয়োজনীয় আসবাবপত্র ও জায়গা জমির কাগজপত্র, পাঁচ ভরি স্বর্ণ-অলংকার , নগদ দুই লক্ষ টাকা, দুইটি ফ্রিজ, তিনটি টিভি সাতটি মোবাইল ফোনসহ প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়। চন্দনাইশ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসা মো. রাকিবুল হাসান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.