রাউজানে সিএনজি অটোরিকশার সংঘর্ষে পথচারী নিহত


রাউজানের গহিরায় পাহাড়িকা বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী আকবর (৪৮) রাউজান উপজেলার দক্ষিণ পাঠান পাড়ার লাল মিয়ার ছেলে বলে জানিয়েছেন রাউজান থানার উপ-পরিদর্শক জাহেদুল ইসলাম জসিম।

তিনি বলেন, রাঙামাটিমুখি পাহাড়িকা বাসের চাকা পাংচার হয়ে সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। দুলাল দাশ (৩৫) ও সুমন দাশ (৩৫) নামে দুই যাত্রীও আহত হয়েছেন এ দুর্ঘটনায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.