চন্দনাইশে নারী ও শিশুর নির্যাতন প্রতিরোধে ক্যাম্পেইন
এনজিও সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইয়ুথ ক্যাম্পেইন গতকাল ২৭ ফেব্রুয়ারি সকালে গাছবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আকসেদ আলী।
মীর মোজাহারুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাশিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, কলেজের অধ্যাপক যথাক্রমে কামরুল ইসলাম, আবদুল খালেক, বিপ্লব কুমার শীল, উজ্জ্বল বড়ুয়া, চন্দনাইশ এনজিও ফোরামের সভাপতি মো. নুরুল হক, ফিল্ড অর্গানাইজার মো. নজরুল ইসলাম সিকদার, মো. হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেতি দাশ, নুরুন্নেছা, কাজী শহিদুল ইসলাম, নাট্যকর্মী আবু জাফর চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়ন ও অগ্রগতির এ যুগে নারী শিক্ষার অন্যতম অন্তরায় হচ্ছে বাল্য বিয়ে, যৌন হয়রানী ও সাইবার বুলিং। জেন্ডার বৈষম্যমুক্ত সমাজ গঠনে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং সবার আগে পরিবার ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে সামাজিক জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই। অনুষ্ঠান চলাকালে প্রতিজ্ঞা পাঠ, সিগন্যাচার ক্যাম্পেইন, চন্দনা গণনাটক দলের পরিবেশনায় গণনাটক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।