চন্দনাইশে ভ্রাম্যমাণ গ্যাসের গাড়ি জব্দ
চন্দনাইশ উপজেলা দোহাজারী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা একটি ভ্রাম্যমাণ গ্যাসের কন্টেইনারসহ একটি গাড়ি জব্দ করেন।
গত ১৮ ফেব্রুয়ারী রাতে দোহাজারী সাংগু কোল্ড ষ্টোরের পাশে প্রকাশ্য দিবালোকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ভ্রাম্যমাণ গ্যাস বিক্রির সংবাদ পেয়ে তিনি উপস্থিত হলে গাড়িতে গ্যাস বিক্রি করতে দেখতে পান।
এ সময় তাঁর এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্যাস বিক্রির লোকজন দিক-বিদিক ছুটা-ছুটি করে পালিয়ে যান। পরে তিনি গ্যাসের বোতল ভর্তি কন্টেইনার (চট্ট-মেট্রা-ট-১১-৫৪৫৩) জব্দ করে থানায় নিয়ে আসেন।
সে সাথে ভ্রাম্যমাণ গ্যাস বিক্রির অফিস কক্ষে তালা লাগিয়ে দেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, দীর্ঘদিন ধরে একটি মহল প্রসাশনসহ বিভিন্ন সেক্টর ম্যানেজ করে প্রকাশ্যে, বেআইনি ভাবে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এবং বেআইনি ভাবে গাড়িতে ভ্রাম্যমাণ গ্যাস বিক্রি করে আসছিল। প্রশাসনের লোকজনদেরকে উপর মহলের চাপে রেখে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভ্রাম্যমাণ গ্যাস বিক্রি স্থানের পাশে লোকালয়, একটি বিদ্যুৎতের জেনারেটর, ২টি কমিনিউটি সেন্টার, ১টি কোল্ড ষ্টোরসহ বেশি কিছু স্থাপনা ঝুঁকিতে ছিল বলে স্থানীয়দের দাবি। কোন ধরণের দূর্ঘটনা হলে বেশ কিছু প্রাণহানির আশংকা করছিলেন স্থানীয়রা।