২১ ফেব্রুয়ারি ‘সেবাঘর সংঘ’ এর বার্ষিক মননশীল ভ্রমণ যাত্রা
প্রতিবছরের মতো আগামী ২১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় প্রেসক্লাব, জামালখান, চট্টগ্রাম থেকে মৌন মিছিলের মাধ্যমে বইমেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
ভ্রমণ যাত্রা অনুষ্ঠানে যে কোন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হতে পারেন স্ব স্ব নিজস্ব ব্যানার নিয়ে। পথচারীরাও যুক্ত হয়ে মৌনযাত্রায় সঙ্গী হতে পারেন। ‘সেবাঘর সংঘ’ এর মুখপাত্ররা জানান, আমরা চাই জনগনকে উদ্বুদ্ধ করতে স্বপরিবারে বইমেলায় আসুন। সন্তানদের ও অবশ্যই বইমেলায় নিয়ে আসুন। বই পড়তে সন্তানকে উৎসাহিত করুন।

নিজ নিজ সংগঠন-চলো সবাই ‘বই মেলা’ লেখা ব্যানার নিয়ে দাঁড়াতে পারবেন। জানা যায়, সেবাঘর সংঘ সুন্দরের পথে ১৩ বছর ধরে এগিয়ে যাচ্ছে।