দুই পক্ষের সংঘর্ষে এক রোহিঙ্গা নারী নিহত


কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। উক্ত ঘটনায় নুর নাহার নামে এক রোহিঙ্গা নারী নিহত ও দুই নারী আহত হয়েছে। তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা ছেলে ও মেয়েদের মধ্যে মারামারি সংঘটিত হয়।

এতে এক ৩৮ বছর বয়সি এক রোহিঙ্গা নারী গুরুতর রক্তাক্ত অবস্থায় মাঠিতে লুটে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ক্যাম্পে থাকা আইওএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

নিহত মহিলা হচ্ছে,লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প বি-বল্ক এলাকার নুর আলমের স্ত্রী নূর নাহার (৩৮)। এই ঘটনায় আরো দুই রোহিঙ্গা নারি গুরুতর আহত হয়েছে। তারা হচ্ছে, মোঃ আমিনের মেয়ে ফেরদৌসি (২৫) ও আল মরিজান (৩৩)।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.