চন্দনাইশে তুচ্ছ ঘটনায় মারামারি আহত-৪
চন্দনাইশ উপজেলার শুচিয়া ও কেশুয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক পৃথক ঘটনায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়।
আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। গত রবিবার রাতে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে শুচিয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. জামালের স্ত্রী রাশেদা বেগম (৩৬), মেয়ে সুফিয়া আকতার (১৮) আহত হয়।
অপরদিকে বরমা কেশুয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মোজাফ্ফর আহমদের ছেলে শফিউল আলম (৩৩), জামশেদুল আলম (১৯) আহত হয়।
আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে শফিউল আলম বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ।