রাজস্থলীতে আ:লীগের নেতা অপহৃত
রাঙামাটির রাজস্থলীতে আওয়ামীলীগ নেতা রনি কিয়াংকে(৪০) অপহরন করেছে দুবৃত্তরা। বুধবার সকাল ১২ টায় রাজস্থলী কোরবানছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অপহরনকৃত রনি কিয়াং মৃত চাইসা প্রুর ছেলে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মফজল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
পারিবারিক সূত্র জানায়,রাঙামাটি থেকে ধনুছড়ি অটোরিকশাযোগে রাজস্থলী কোরবানছড়ি এলাকায় জেএসএস (সন্তু লারমা)’র একদল সশস্ত্র গ্রুপ অপহরন করে নিয়ে যায়।