বইমেলায় সাংবাদিক শুকলাল দাশের ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’ কাব্যগ্রন্থের মোড়ল উন্মোচন


মুজিব বর্ষ উপলক্ষে অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক ও কবি শুকলাল দাশের কিশোর কাব্যগ্রন্থ ‘মুজিব তুমি বজ্রকণ্ঠ অটল হিমালয়’ বইয়ের গতকাল বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি-২০) বিকেলে নগরীর প্রাণকেন্দ্র এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে ৩২ পৃষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বইয়ের লেখক শুকলাল দাশ,  মুক্তিযোদ্ধা লেখক আবু সাঈদ সরদার, বিশিষ্ট ছড়াকার আ.ফ.ম. মোদাচ্ছের আলী, বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, বইমেলার যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু , চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, চসিকের সচিব আবু শাহেদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.