হাটহাজারীতে এশিয়ান পেপার মিল চালুর দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের হাটহাজারীর এশিয়ান পেপার মিল প্রাইভেট লিমিটেড দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক কর্মকর্তা কর্মচারীবৃন্দরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নন্দীরহাটস্থ প্রতিষ্ঠানের সামনে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অসহায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানববন্ধন করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পেপার মিল বন্ধ থাকার কারণে মানবেতর জীবন যাপন করছে। বেতন বন্ধ থাকায় কর্মরত তিন শতাধিক পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। সন্তানদের ভর্তির মৌসুম চলছে কিন্তু ভর্তি করাতে পারছেন না। শিক্ষা সামগ্রী কিনতে পারছেন না। টাকার অভাবে পরিবারের অসুস্থদের চিকিৎসা করাতে পারছেনা। তাই মানবেতর জীবন যাপন করা মিলের সকল কর্মকর্তা কর্মচারী image শ্রমিকদের মুখে অন্ন তুলে দিতে দ্রুত পেপার মিল খুলে দেয়ার দাবি জানান তারা।
স্টক ইনচার্জ মো. শাহজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন ম্যানাজার বাসুদেব চৌধুরী, কমার্শিয়াল ম্যানাজার এহছানুল হক আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. শফিউল আলম, শ্রমিক কর্মচারীদের পক্ষে মো. রফিক প্রমুখ।
মানববন্ধনে প্রধান নিরাপত্তা কর্মকর্তা তালেব বিন সিকোসহ বিভিন্ন শাখার ইনচার্জ, শ্রমিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের গঠিত উচ্চ পর্যায়ের যে কমিটি তদন্ত করেছিল সে কমিটি তদন্ত করে সুন্দর একটি রিপোর্ট দিয়ে দিয়েছে। কি রিপোর্ট দিয়েছে এশিয়ান কর্তৃপক্ষ জানে। রিপোর্টে যে শর্ত দেয়া হয়েছে এশিয়ান কর্তৃপক্ষ সে শর্ত মেনে চললেই মিল খুলতে পারবে এতে কোন সমস্যা নাই। প্রসঙ্গত, গত আগষ্টে ইটিপি সংক্রান্তে মিলটি বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।