বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত


চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমনে আবদুল মুবিন (৫২) নামের এক কৃষক ঘটনাস্থলে মারা গেছে। প্রতিবেশিরা তাকে উদ্ধার বাড়িতে নিয়ে আসে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সাধনপুর লটমনি পাহাড়ি এলাকায় জওরাঘোনা নামক গভীর জঙ্গলে ঘটনাটি ঘটে। সরকারিভাবে দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

জানা যায়, সাধনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানীগ্রাম জলধর পাড়ার আবদুচ ছালামের ছেলে আবদুল মুবিন প্রতিদিনের মতো সকালে পাহাড়ি এলাকায় নিজের পালিত গরুর পাল নিয়ে ঘাস খাওয়ানোর জন্য জওরাঘোনা নামক গভীর জঙ্গলে যায়। পিছন দিক জঙ্গল থেকে একটি হাতি এসে আবদুল মুবিনকে শুঁড় দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাহাড়ে অন্যান্য কৃষকরা এই দৃশ্য দেখে হাতি তাড়িয়ে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে আসে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.