চন্দনাইশে ১ রাতে ৩ গরু চুরির অভিযোগ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা জামিজুরী এলাকায় এক রাতে ৩টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গরুগুলির যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানা যায়।
গত বুধবার গভীর রাতে চোরের দল দোহাজারী জামিজুরী আবু তালেবের গোয়ালঘর থেকে ৭০ হাজার টাকা মূল্যে ১টি ষাড়, জাকির হোসেনের ৮০ হাজার টাকা মূল্যের ১টি সাড় ও আবুল কাশেমের ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১টি অস্ট্রেলিয়ান দুগ্ধ গাভী নিয়ে যায়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী বলেছেন, থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি, তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।