নগরীতে ৯৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
নগরীর কোতোয়ালী থানাধীন কেসিদে রোডে অভিযান চালিয়ে সাড়ে ৯শ’ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। মঙ্গলবার ( ৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ এই অভিযান পরিচালনা করে।
মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেসিদে রোড এলাকায় অভিযান পরিচালনা করে সেন্ডেলের ভেতর লুকানো বিশেষ কায়দায় আনা ৯৯৭ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২০) নামে এক যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।