এসএসসি পরীক্ষা: দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩৯৭ পরীক্ষার্থী


এসএসসি অনুষ্ঠিত পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩৯৭ জন পরীক্ষার্থী। তবে দ্বিতীয় দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হননি। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয় বাংলা ২য় পত্র পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষার্থী ১ লাখ ৪৪ হাজার ৯০ জন। যার মধ্যে ছাত্র ৬৫ হাজার ৮২১ জন এবং ছাত্রী সংখ্যা ৭৮ হাজার ২৯৭ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৯৭ জন।আজ কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.