হাটহাজারীতে প্রশাসনের অভিযানে পাহাড়ে ২০ শতক জমি উদ্ধার


নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর নেতৃত্বে হাটহাজারী পৌর এলাকার মোলভি পাড়ার পশ্চিমে পাহাড়ি এলাকায় (মিঠাছড়া মৌজা) অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। এ সময় অভিযানে সরকারি ২০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার আনূমানিক মূল্য ৩০লক্ষ টাকা।

সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বিশাল পাকা নির্মাণপ্রাচীর গুড়িয়ে দেয়া হয়।

হাটহাজারীর ইউএনও বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার রামু এলাকার ওসমান নামে এক ব্যক্তি অভিযানকৃত জায়গায় বসতি স্থাপন করে আসছিল। দু একদিন ধরে দখলীয় জায়গার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করছিল। ইচ্ছে হলেই প্রশাসনের অগোচরে অবৈধভাবে সরকারি জায়গা দখল করা এটা চলবে না। যাই করা হোক তা গুড়িয়ে দেয়া হবে। অভিযান চলমান থাকবে।

অভিযানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সঙ্গীয় ফোর্সসহ পুলিশের এসআই ইউনুছ এবং পৌরসভার লোকজন উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.