মিতালী ক্লাব বরাবরেই সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরে কাজ করে থাকেন

বোয়ালখালীতে মিতালী কোচিং সেন্টারের বর্ষপুর্তি অনুষ্ঠানে নুরুল আমিন খান


‘শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে বিনামূল্যে পাঠদান’ এই শ্লোগানকে সামনে রেখে বোয়ালখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মিতালী ক্লাব পরিচালিত ‘মিতালী কোচিং’ সেন্টারের ২য় বর্ষে পদাপর্ন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১১টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মিতালী ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষিনুরাগী ও দানবীর নুরুল আমিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী,মিতালী ক্লাবের সভাপতি এনামুল হক তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ নির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার মাধ্যমে একটা দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। মিতালী ক্লাব বরাবরেই সমাজে শিক্ষার গুরুত্ব তুলে ধরে নানা সাহায্য সহযোগিতা করে থাকেন। আমরা ও সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করি।

সভাপতি এনামুল হক তালুকদার বলেন, শিক্ষার মাধ্যমে সমাজের অন্ধকার দূর করতে হবে। আমরা আজকের শিশু কিশোরদের হাতে নিরাপদ বাংলাদেশ দিয়ে যেতে চাই। সেজন্য শিক্ষার উপর সকলের গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিগণ ও মিতালী ক্লাবের সকল সদস্যবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.