মেরিন একাডেমি করাচিতে নিয়ে যাওয়া হয়েছিল সেটা বঙ্গবন্ধু ফিরিয়ে আনেন: শিক্ষামন্ত্রী


শিক্ষা মন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমি করাচিতে নিয়ে যাওয়া হয়েছিল সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার ফিরিয়ে আনেন। দক্ষতা সম্পন্ন জাতি তৈরী করছে শিক্ষা মন্ত্রনালয়। আধুনিক বিশ্বমানের শিক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।শ্রম বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

আজ ২৯শে জানুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুরু থেকে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেটেরা ২২৫ মিলিয়ন ডলার আয় করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮সাল থেকে ক্যাডেটদের প্রশিক্ষণ ফ্রি হ্রাস করেছেন। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষামন্ত্রী ৫৪তম ব্যাচের প্যারেড পরিদর্শন এবং পরে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো.আবদুস সামাদ, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, এবারের ৫৪তম ব্যাচে নটিক্যাল শাখায় ৪৯জন এবং ইঞ্জিনিয়ারিং শাখায় ৫৫জন ক্যাডেটসহ মোট ১০৪জন ক্যাডেট দু’বছর মেয়াদি অ্যাকাডেমিক ও রেজিমেন্টাল প্রশিক্ষণ সমাপ্ত করেছে। সকল ক্ষেত্রে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মো. সালমান হাসান রাষ্ট্রপতি স্বর্ণপদক অর্জন করেন।

এছাড়া এ বছর সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তির জন্য নৌ শাখার আবু সালেহ এবং প্রকৌশল শাখার ইকবাল মাহমুদ ইকরা নৌ মন্ত্রণালয়ের রৌপ্য পদক অর্জন করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.