সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ১
সীতাকুণ্ডের মাদাববিবির হাট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মাদামবিবির হাটের কেএসআরএমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মো. ফারুক (৩৫) সীতাকুণ্ডের তুলাতলী এলাকার বাছা মিয়ার ছেলে। বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, চট্টগ্রাম-কুমিল্লা-গৌরিপুর রোডে চলাচল করা দাউদকান্দি এক্সপ্রেসের সঙ্গে ওই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলে ওই যুবক নিহত হন।