বোয়ালখালী ফ্রেন্ডস এসোসিয়েশন পরিচালিত কোচিং হোমে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন কর্তৃক পরিচালিত বি. এফ.এ কোচিং হোমের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বি.এফ.এ কোচিং হোমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ বখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার মনির জিসান,সাবেক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক বিপ্লব দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ,শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান ও উক্ত কোচিং হোমের শিক্ষক মোজাহেদু ইসলাম আবির।
সভাপতি মোঃ বেলাল হোসেন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা করে নিজেদের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, বোয়লখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের দুয়ার তাদের জন্য সব সময় খোলা থাকবে।
সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান বলেন, নিজেদের পড়ালেখার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। শিক্ষার্থীদের পাশে বোয়লখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন সব সময় রয়েছেে এবং আগামীতেও থাকবে।