কোতোয়ালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৪


চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ মার্চ) কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- খালেদা বেগম (৩২), মো. মনির (৪৯), রেহেনা আক্তার (২২) ও মো. সফিকুল ইসলাম (৩৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেহ তল্লাশি করে সাড়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.