বাকলিয়ায় নির্মাণাধীন গুদামে আগুন
চট্টগ্রামে নগরীর বাকলিয়ায় এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এসআলম কোম্পানির নির্মাণাধীন তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড নামের ফল সবজি, মাছ এবং মাংসের হিমাগারে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, এস আলম কোল্ড স্টোরেজের গুদামে আগুন নিয়ন্ত্রণে চারটি ইউনিট কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানতে পারিনি। পরে বিস্তারিত জানানো হবে।