সীতাকুণ্ডে যুবকের লাশ উদ্ধার
সীতাকুণ্ডে সাগর উপকুল থেকে নবী হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুরের সাগর উপকুলে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নবী হোসেন লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার সবুজ গ্রামের শামসুল হকের ছেলে।
জানা যায়, গত কয়েকদিন আগে ফৌজদারহাট এরিয়ায় মধ্য সাগরে একটি বালু তোলাের ড্রেজার ডুবে গিয়ে ৫জন নিখোঁজ হয়। নবী হোসেন তাদেরই একজন বলে জানান তার পিতা শামসুল হক।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সাগরে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশ উদ্ধার করি। লাশের পরিবার এসেছে। আইনি প্রক্রিয়ার পর পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।