রামগড়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


খাগড়াছড়ির রামগড়ে ৬টি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: ইয়াছিনকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে জেলার মানিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো: ইয়াছিন রামগড় পৌরসভার মহামুনি এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘ ২১ বছর পূর্বের মামলার একটি পরোয়ানাসহ দুটি জিআর সাজাপ্রাপ্ত ও ৪টি জিআর পরোয়ানাসহ ৬টি মাদক মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি মো: ইয়াছিনকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানিকছড়ির তার বড় মেয়ের শশুর বাড়ির হতে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

রামগড় থানার উপ-পরিদর্শক মো. শামসুল আমীন বলেন, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.