চমেক হাসপাতাল থেকে ২ দালাল গ্রেপ্তার


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে হাসপাতালের গাইনি বিভাগের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার মফজল আহম্মদের মেয়ে রশিদা বেগম (৬০), বোয়ালখালী উপজেলার সারওয়াতলী পরিমল মেম্বারের বাড়ির বাবুল দের ছেলে রয়েল দে (৩৫)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে দালালির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষ করে আজ (রোববার) আদালতে সোপর্দ করা হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.