শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর দুই মেয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়িও ছিটিয়ে দেন তারা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.