খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন


চট্টগ্রাম নগরীর খুলশীতে ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খুলশী থানাধীন
সেগুনবাগান ক্যান্টিন গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। তার বাবার নাম মো. রিপন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সন্ধ্যায় খুলশী থানা এলাকা থেকে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তাকে কী কারণে বা কারা ছুরিকাঘাত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.