আগ্রাবাদে নালায় তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ এলাকায় নালায় তলিয়ে নিখোঁজ ১৮ মাস বয়সী শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রঙ্গীপাড়া কেএম হাশেম টাওয়ার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, গতকাল (রোববার) বিকেলে নালায় তলিয়ে শিশুটি নিখোঁজ হয়েছিল। এরপর এদিন রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। কিন্তু খোঁজ না মেলায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে আজ (সোমবার) সকালে অভিযান শুরু হয়। একপর্যায়ে নালা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।