সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই পুলিশ সদস্য ও এক আনসার সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।