চট্টগ্রামে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৫ টায় দেওয়ানবাজারস্থ চৈতালী ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত অধ্যাপক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি অধ্যাপক মোঃ মাহবুবুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, সহ-সভাপতি ডাক্তার আইরিন সুলতানা, সাধারণ সম্পাদক এডভোকেট কে এম ফয়েজ আহমেদ, ডাক্তার ত্রিদিব কুমার দে, সিআর বিধান বড়–য়া, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট আব্দুল্লাহ আল নোমান চৌধুরী, যুব নেতা হুমায়ুন কবির মাসুদ, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, এম এন হোসেন মাসুদ, এডভোকেট সুজিত মহাজন, এডিশনাল পিপি কাজী এম এখতিয়ার রোমান, মোঃ সাখাওয়াৎ হোসাইন, কোহিনুর সাকি, মোঃ ওমর ফারুক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম বলেন- ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্মরণ করে ‘বঙ্গবন্ধু হত্যাকা-ের পেছনে স্বাধীনতাবিরোধী শক্তি, বিদেশী ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুর রাজনৈতিক বিরোধীপক্ষও জড়িত ছিল এবং খুনীরা বলেছিল, তিনি এত জনপ্রিয় মানুষ ছিলেন, মানুষকে এত উজ্জীবিত করতে পারতেন, তাকে হত্যা করা ছাড়া উপায় ছিল না। খুনীদের বিচার হয়েছে, হত্যাকা-ের কুশীলব কারা ছিল, ইতিহাসের স্বার্থে সেটিও উন্মোচিত হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে ১৫ আগস্ট এর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোক সভার সমাপ্ত হয়।