জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিএমপি’র আলোচনা সভা


স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সম্পন্ন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (১৯ আগস্ট) নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।

অনুষ্ঠানে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং মোনাজাত ও প্রার্থনার মধ্যদিয়ে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও তাঁদের রূহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় প্রধান অতিথি ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও আদর্শকে প্রতিপাদ্য বিবেচনা করে আয়োজিত ‘আবৃত্তি, রচনা লিখা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায়’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নুরেআলম মিনা, দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) আ স ম মাহাতাব উদ্দিন, বিভিন্ন ইউনিটের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ সহ বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক, চিকিৎসক, কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.