দক্ষ সংগঠক ও সততার প্রতিক ছিলেন আতাউল হক: নোমান আল মাহমুদ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ (২৬ জুলাই) বুধবার বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
তিনি বলেন, ‘মরহুম আতাউল হক একজন সৎ, জ্ঞানী ও নির্লোভ মানুষ ছিলেন। জনসেবার মানসে তিনি কাজ করে গেছেন তাই বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও তার ব্যাপক সুনাম রয়েছে।
তিনি আরও বলেন, তিনি তার শ্রম ও মেধা সংগঠন ও জাতির কল্যাণে ব্যয় করেছেন। ত্যাগী এই নেতার আদর্শকে অনুস্মরণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। সততার প্রতীক ছিলেন আতাউল হক। একজন অত্যন্ত কর্মীবান্ধব ও চিন্তাশীল মানুষ হিসাবে আতাউল হক ইতিহাসে চিরঞ্জীব হয়ে থাকবেন।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বোয়ালখালী উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন, মোহাম্মদ মোকাররম, এস এম জসিম, বাবু কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আলম শেফু, বোয়ালখালী উপজেলা আওয়ালীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আবছার হিরা, শফিকুল আলম শফি, নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানা, দেলোয়ার হোসেন হাসান, মোহাম্মদ ইয়াসির, সায়েম কবির, মোহাম্মদ মহিউদ্দিন, কমিশনার ঈসমাইল হোসেন আবু, একরামুল হক মুন্না, মাহবুবুল আলস রাসেল, আরাফাত হোসেন তারেক প্রমুখ।