চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচি পালন


চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ প্লাটুন এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা মূলক প্রচারণা কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিএনসিসি, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ প্লাটুন এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক পিইউও মোঃ হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে এবং প্লাটুন কমান্ডার ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান পিইউও সেঁজুতি ভট্টাচার্য্যের নির্দেশনায় ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজের অভ্যন্তরে বিভিন্ন একাডেমিক ভবন সংলগ্ন ঝোপঝাড় পরিষ্কার ও ময়লা অপসারণের মাধ্যমে মশার আবাসস্থল ধ্বংস ও বংশবৃদ্ধি রোধে ছাত্রীদের ভূমিকা ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে এ কর্মসূচি পালন করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর এ কর্মসূচির প্রশংসা করেন এবং ভবিষ্যতে ক্যাডেটদের এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহবান জানান।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মহাশ্বেতা রায় ও শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ একরামুল হক এ কর্মসূচিতে সার্বিক ও সহযোগিতা প্রদান করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.