নগরীতে ইয়াবাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ


চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৬’শ ৪০ পিস ইয়াবা সহ জয় সংকর দে (২৫) ও নিলয় দেব (১৯) নামের দুইজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১ টার সময় বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন ব্রীজ ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন এর সার্বিক দিক নিদের্শনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেপায়েত উল্লাহ এর নেতৃত্বে, এসআই মোহাম্মদ মহসিন উদ্দীন রুবেল, মোঃ কামরুল হুদা, এএসআই নুরুল ইসলাম, তাপস কান্তি দাশ, সুজন চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই নতুন ব্রীজ আসাদগঞ্জ রোডের ভেড়া মার্কেটের মিষ্টি ফুল বেকারী নামক দোকানের সামনের পাকা রাস্তার উপর হইতে ৬”শ ৪০ পিচ ইয়াবাসহ জয় সংকর দে ও নিলয় দেবকে আটক করা হয়।

এসময় আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজার হইতে কম দামে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.