পবিত্র আশুরা উপলক্ষে মতবিনিময় সভায় সিএমপি
পবিত্র আশুরা সুষ্ঠু ভাবে উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয়ে কর্মবিধি প্রণয়নে ও নির্দেশ প্রদানে সিএমপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। এসময় তিনি পবিত্র আশুরা উপলক্ষে নগরীর বিভিন্ন স্থান হতে ৬ টি মিছিল শহরের বিভিন্ন রুট প্রদক্ষিণ করবে উল্লেখ করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে দায়িত্বশীল বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে সমন্বয়ে কর্মবিধি প্রণয়ন এবং নির্দেশনা প্রদান করেন।
নির্দেশনায় রয়েছে, পবিত্র আশুরার দিন দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করতে হবে। রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোন ধরনের সমাবেশ করা যাবে না। তাজিয়া মিছিলে বহনকারী বাঁশ, ঝান্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা। মিছিলে চলমান গাড়ী চলাচলকালে বৈদ্যুতিক, টেলিফোন বা অন্যকোন তারে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা নিরসনের জন্য “ভি” আকৃতিকর আংটাযুক্ত বাঁশ সাথে রাখা। তাজিয়া মিছিলে ছোরা, বল্লম, চাকুসহ যে কোন ধরনের অস্ত্র বহন না করা। নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করা এবং তাজিয়া মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যাতে উশৃঙ্খল আচরণ না করে সে দিকে লক্ষ্য রাখা। তাজিয়া মিছিলের জন্য নির্দিষ্ট রুট অবশ্যই অনুসরণ করা এবং এক রুটের তাজিয়া মিছিল অন্য রুটে যাওয়া হতে বিরত থাকা। তাজিয়া মিছিলে আতশবাজি, পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা। রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে তাজিয়া মিছিল পরিচালনা করা এবং তাজিয়া মিছিল চলাকালে রাস্তায় যাতে কোন যানজট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা। দু’টি তাজিয়া মিছিল মুখামুখি হতে না দেয়া এবং এক মিছিলের রুটে অন্য মিছিল যাওয়া থেকে বিরত রাখা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষে কোন উষ্কানিমূলক বক্তব্য, কার্যক্রম, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল ছোড়া ইত্যাদি না করার জন্য তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদেরকে পূর্বেই ব্রিফিং করা। পবিত্র আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে আশুরা উদযাপনের লক্ষে নিজেরা সভা করে নিজ নিজ এলাকায় দিক নির্দেশনা প্রদান করা। তাজিয়া কমিটি কর্তৃক স্ব-স্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক, নিরাপত্তা কর্মী মোতায়েন করা এবং স্বাক্ষরিত নামের তালিকা ও মোবাইল নম্বর সিটিএসবি ও সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা।
স্বেচ্ছাসেবকদের চেনার সুবিধার্থে গেঞ্জি, ক্যাপ, আর্মডব্যান্ড ব্যবহারের ব্যবস্থা করা। তাজিয়া মিছিলে যাতে অনাকাঙ্খিত কোন লোক প্রবেশ করতে না পারে সে ব্যাপারে স্ব-স্ব তাজিয়া কমিটির নিয়োজিত স্বেচ্ছাসেবক দ্বারা নিশ্চিত করা। শোকমিছিল শুরু হওয়ার পরে পথিমধ্যে আশেপাশের ছোট ছোট গলি থেকে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ গ্রুপ আকারে বা পাইক হিসেবে যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা। তাজিয়া মিছিল চলাকালে নিরাপত্তার স্বার্থে কোন প্রকার ব্যাগ, ব্যাগ সদৃশ্য বস্তু, টিফিন বক্স, প্রেসার কুকার, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ এবং অবস্থান করা থেকে বিরত রাখা। নামায ও আযানের সময় মাইক লাউড স্পিকার বাজানো হতে বিরত থাকা। ফেসবুক, টুইটার বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার-প্রচারণা হতে বিরত থাকা এবং আপত্তিকর কোন কিছু মনে হলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা। মাদক পরিহার করা এবং তাজিয়া মিছিল চলাকালে দায়িত্ব পালনে পুলিশকে সহায়তা করা।
এছাড়া সভায় জরুরী সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস হটলাইন ১৬১৬৩ অথবা জরুরী প্রয়োজনে, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) : ০১৫২০-০৫২৫৫, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা : ০১৯২০০৫২৫৩ অফিসার ইনচার্জ, বাকলিয়া থানা : ০১৯২০০৫২৬২০ অফিসার ইনচার্জ, চকবাজার থানা : ০১৩২০-০৫২৬৪৭ অফিসার ইনচার্জ, সদরঘাট থানা : ০১৩২০-০৫২৬৭৪ উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) : ০১৩২০-০৫২৭০০ উপ-পুলিশ কমিশনার (উত্তর) : ০১৩২০-০৫২৮০০ অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা : ০১৯২০০৫২৪৪৩ অফিসার ইনচার্জ, পাঁচলাইশ থানা : ০১৯২০০৫২৮৭০ অফিসার ইনচার্জ, খুলশী থানা : ০১৩২০-০৫২৪৯৭ অফিসার ইনচার্জ, বায়েজীদ থানা : ০১৩২০-০৫২৫২৪ উপ-পুলিশ কমিশনার (বন্দর) : ০১৬২০-০৫২৮০০ অফিসার ইনচার্জ, ডবলমুরিং থানা : ০১৬২০০৫২১৮৩ ও অফিসার ইনচার্জ, ইপিজেড থানা : ০১৩২০-০৫২৯২০ মোবাইল নম্বরে যোগাযোগ করার নির্দেশ দেন।