চকরিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২


কক্সবাজার চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন যাত্রী নিহত হয়েছে। এসময় বাসের আরও ৬ যাত্রী আহত হন।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার হারবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে টিপু সুলতান (২২) ও যশোর জেলার শর্শা উপজেলার মোহাম্মদ আবু হাসানের ছেলে তালহা জুবাইর সাজিদ (২১)।

চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ জানান, ঢাকা থেকে ছেড়ে বিসমিল্লাহ নামের একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী। পরে তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.