গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪


গোপালগঞ্জে স্কেভটরবাহী ট্রাক (লোবেট) ও অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চাচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার মোমিন ছাড়া অন্য কারো নাম পারিচয় পুলিশ এখনও জানাতে পারেনি। অন্যরা অ্যাম্বুলেন্স যাত্রী বলে ধারণা করছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটর বহনকৃত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দুজন হাসপাতালে আনার আগে এবং দুজন হাসপাতালে আনার পরে মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.