আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তামিম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) নগরের হোটেল টাওয়ার ইনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
তামিম বলেন, আফগানিস্তানের বিপক্ষে গতকালকের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেক দিন ধরেই আমি ভাবছিলাম। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।
এর আগে, বুধবার হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। এদিন গভীর রাতে চট্টগ্রামে আফগান সিরিজ কাভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের তামিম সংবাদ পাঠান, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে কিছু বিষয়ে জানাতে চান। তবে কি জানাতে চান; এমন প্রশ্নে কিছুই তখন কিছুই বলেননি। তবে তখনই আভাস মিলেছিল, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরই ঘোষণা দিতে পারেন তিনি।