পতেঙ্গায় দুজনের মারামারিতে একজনের মৃত্যু


চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ভাত বিক্রেতার সঙ্গে পান বিক্রেতার মারামারির মধ্যে জ্ঞান হারিয়ে মো. আলমগীর (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জুন) রাতে পতেঙ্গা থানার চরপাড়া গোল্ডেন বীচ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলমগীর পতেঙ্গার চরপাড়ার বাসিন্দা। তিনি ভাসমান পান-সিগারেট বিক্রেতা।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন জানান, চরপাড়া গোল্ডেন বীচ এলাকায় এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জন মারামারিতে জড়িয়ে পড়ে। মারামারির মধ্যে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.