নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ঢুকে পড়ল বসতঘরে, প্রাণ গেল মা-মেয়ের


টাঙ্গাইলের ধানবাড়িতে ভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি বাড়িতে উঠে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে বাবা গণেশ চন্দ্র রবি দাস।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার ৩টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস (৪২) ও মেয়ে রাধীকা রানী দাস (১২)।

ধনবাড়ী থানা অফিসার ইনচার্জ এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে উঠে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাবা গুরুত্বর আহত হন। পরে গুরুত্বর আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.