চট্টগ্রামে মোখা মোকাবেলায় জনগণ সচেতনতায় নেতাকর্মীদের নিয়ে ইউনুস


প্রবলঘূর্ণিঝড় মোখাকে ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবেলা করতে এবং মোখার আঘাত থেকে সজাগ ও সচেতন থাকার লক্ষ্য দুর্যোগময় মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে জনগণকে সচেতন থাকার আহবান জানিয়েছেন পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মেঃ ইউনুস কোম্পানি।

রোববার (১৪ মে) পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকাবাসীর প্রতি ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সজাগ ও সচেতন থাকতে এ আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ডের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী নেওয়াজ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার, মোঃ ইকবাল হোসেন, মোঃ সাগর আলী, খায়রুল বশর বাসেক, ৩ নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি সরোয়ার আলম ভূঁইয়া, সহসভাপতি ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা, মোঃ ফরিদ, মোঃ রফিকুল ইসলাম, নুর ইসলাম, ফজলুর রহমান ও ধীমান সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ইউনুস কোম্পানি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রাম
মহানগর আওয়ামী লীগের আওতাধীন থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে। আশ্রয় কেন্দ্রগুলোতে উপকূলীয় অঞ্চলের মানুষেরা যাতে আশ্রয় নিতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তাছাড়া যেখানে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে সেসব এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক অবস্থান নিতে হবে এবং দুর্যোগ পরবর্তী পর্যায়ে দ্রুত যাতে ত্রাণ কার্য পরিচালনা করা যায় সে ব্যাপারেও প্রস্তুতি নেওয়া হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.