চান্দগাঁওয়ে আগুনে পুড়ে প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু


 

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আগুনে পুড়ে হাছিনা বেগম (৫৫) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধা মারা গেছেন।

রবিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকার মাইজ্জা মিয়ার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছিনা মাইজ্জা মিয়ার কলোনি বসবাস করতেন। তবে তার বাড়ি পাশ্ববর্তী মীরপাড়া এলাকায়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হালিম জানান, বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এছাড়া আমাদের ফায়ার সার্ভিসের এক কর্মীও আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চাক্তাই লামার বাজার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.