পাহাড়তলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ২
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন।
সোমবার (৮ মে) রাত ৯টার দিকে পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুম (৩০) ও সবুজ (২০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানার বিটেকমোড়ে নারীঘটিত বিষয় নিয়ে দুপক্ষের মারামারি হয়। ছুরিকাঘাতে আহত মাসুম ও সবুজকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রাত ৯টার দিকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) মোড় এলাকায় ২ পক্ষের মধ্যে ঝগড়ার পর এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, তর্কাতর্কির একপর্যায়ে ২ জনকে ছুরিকাঘাত করলে আহত হন। পরে আরেক বন্ধু তাদের হাসপাতালে নিয়ে যায়। ঝগড়ার কারণ আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।