বাঘাইছড়িতে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন


চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর ওপর বেইলি সেতুর পাটাতন ভেঙে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ মে) সকাল ৮টার দিকে পাথরবোঝাই ট্রাক বেইলি সেতু উঠলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সেতুটি মেয়াদ উর্ত্তীন হওয়ার ২০১৬ সালের ১১জানুয়ারী নতুন কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ২০১৯ সালের ১১জানুয়ারী কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছরেও শেষ হয়নি সেতুটির কাজ। তাই বিকল্প রাস্তা না থাকায় ঝুকিপূর্ণ জেনেও পুরনো এই সেতু দিয়ে চলাচল করতে হয়।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, পাটাতন ভাঙার খবর শুনের পর পরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি অল্প সময়ের মধ্যই সেতু মেরামতের কাজ শুরু করবো।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.