দীঘিনালায় বাড়ির পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার


খাগড়াছড়ির দীঘিনালায় রাহুল কর্মকার (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির পাশ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাহুল দীঘিনালা উপজেলার সুধীর মেম্বারপাড়ার মৃত তপন কর্মকারের ছেলে।

রাহুল কর্মকারের স্ত্রী রূপা কর্মকার বলেন, মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে তার স্বামী বাসা থেকে বের হন। রাত ৯টা পর্যন্ত কয়েকবার কথা হয়েছে। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে স্বামীর মরদেহ বাড়ি থেকে ৩০০ গজ দূরে পাওয়া গেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.