নগরীর সরাইপাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ফরিদ মাহমুদ
চট্টগ্রাম নগরীর ১২ নং সরাই পাড়া ওয়ার্ডের ঝর্ণা পাড়া এলাকায় আগুনে পুঁড়ে যাওয়া ঘর বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ।
গতকাল তিনি অগ্নিকান্ডে এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের এ সমবেদনা জানান। এসময় তিনি ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারকে জনক জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।পরিদর্শনকালে ফরিদ মাহমুদ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে কথা বলেন।
তিনি চট্টগ্রামের জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিত্তবানদের অসহায় নিঃস্ব মানুষগুলোকে পুর্নবাসনে এগিয়ে আসার আহবান জানান এবং এলাকার যুব ও তরুণ সংগঠকদের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্যে খাবারের ব্যবস্থা করার অনুরোধ জানান।
এসময় এলাকার গন্যমান্য, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সহ সভাপতি সুরুথ কুমার চৌধুরী, সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে মোঃ আলী হোসেন, শেখ রাজিব আহমেদ, ডাক্তার মোঃ ইকবাল, হাজী মোঃ জাভেদ হোসেন, শাহিদুল আলম রাশেদ, সফিকুল ইসলাম, ফয়েজ আহমেদ, আলী হাসান ইকবাল, মোঃ আনসার, মোঃ মোস্তাক আহমেদ, মোঃ শাহাজাহান, মোঃ খোকন, শাকিল, মোঃ রতন প্রমুখ।