নগরীর রানির দীঘি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকা থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় রানির দীঘির পূর্বপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, রানির দীঘির মাঝখানে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ ভেসে ওঠতে দেখার খবর পেয়ে সকাল ৯টায় গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।