চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুরবান আলীকে (৬২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার( ১৮ এপ্রিল) বিকেল চারটার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কুরবান আলী পাহাড়তলী থানার নাজির বাড়ি এলাকা মৃত মোজাহারুল হক চৌধুরীর ছেলে।

র‌্যাব জানায়, ২০১৫ সালে কুরবান আলী ভুক্তভোগী শফিকুল ইসলামের কাছে জমি বিক্রির কথা বলে ৬ লাখ টাকা নেন। এরপর বিভিন্ন অজুহাতে শফিকুলের জমিটি রেজিস্ট্রি করে দেয়নি। কোনোভাবেই জমি রেজিস্ট্রি করতে না পেরে ভুক্তভোগী আদালতে মামলা করে। আইনি প্রক্রিয়া শেষে কুরবানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেন। তবে গ্রেপ্তার এড়াতে কুরবান নগরের বাকলিয়াতে আত্মগোপনে ছিল। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার তরা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, মামলার হওয়ার পর থেকে কুরবান কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। সর্বশেষ নগরের বাকলিয়ায় তার অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.