চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুবাইফেরত যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীকে ২৩ পিস স্বর্ণের বারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম মো. জিয়াউদ্দীন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান।
তিনি জানান, বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীকে তল্লাশি করে সোনার বারগুলো জব্দ করা হয়েছে। আরও সোনার বার থাকতে পারে এমন সন্দেহে ওই যাত্রীর রেক্টামে স্ক্যান করা হচ্ছে। অভিযান শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।